× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% বেতন কর্তন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলা শিক্ষক সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, শিক্ষক নেতা রিজাউল করিম, আঃ মমিন, আলমগীর হোসেন, অশিত কুমার, রেজাউল ইসলাম, কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন মুন্নী, সালেহা খাতুন, আলী আকবর, উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অন্যায়ভাবে ১০% টাকা কর্তন করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা দ্রুত এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। এছাড়াও শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা এবং উচ্চতর গ্রেড প্রদানসহ সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করাও দাবি জানানো হয়। দ্রুত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে অবসরবোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার হুশিয়ারী প্রদাণ করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..