× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহে শহরের বাইপাস মোড়ে বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শরিফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কুটি দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে খুলনা থেকে রুপসা পরিবহনের একটি বাস কুষ্টিযায় যাচ্ছিল।

এ সময় বিপরীতগামী একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হলে নেয়ার পথে মধুখালীতে সে মারা যায়।

এই ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..