× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ২ জন নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়ীয়া গ্রামে পুলিশে সাথে বন্দুক যুদ্ধে ২ যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম বা পরিচয় এখনও পাওয় যায় নি। এসময় পুলিশের এস আইসহ ৩ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তেতুলবাড়ীয়া এলাকায় একদল দুবৃর্ত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশ তেতুলবাড়ীয়া রাস্তা দিয়ে টহল দিচ্ছিল। সেসময় তেতুলবাড়ীয় গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌছালে দুবৃর্ত্তরা পুলিশের গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়। এর এক পর্যায়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। এতে পুলিশের এস আই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হয়। আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সেসময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ১ সুটার গান, অস্ত্র, ২ রাউন্ড গুলি, ৬ টি হাসুয়া ও ৫ টি বোমা উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..