× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে হত্যা মামালার এজাহারভুক্ত আসামি সন্টু (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের রওশন আলী ছেলে। মঙ্গলবার ভোর রাতে হলুদপাড়া মাঠের মধ্যে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বন্দুক যুদ্ধে পুলিশের দু’ কনস্টেবল আহত হয়েছে।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, গত ১৮ ফেব্রুয়াারি মহেশপুর উপজেলার সেজিয়া হলুদপাড়া মাঠের মধ্যে থেকে সেলুন ব্যবসায়ী আকিমুলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই মামলায় সন্টুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সোমবার রাতে সন্টুকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

এরপর থানায় এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ভোর রাতে অস্ত্র উদ্ধারের জন্য হলুদপাড়া মাঠে অভিযানে নামে পুলিশ। সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে ৩০ রাউন্ড গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে সন্টু নিহত হয়। এ সময় পুলিশের দু’ কনস্টবল আহত হয়েছে।  পুলিশ সন্টুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝনাইদহ মর্গে প্রেরণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..