ঝিনাইদহ প্রতিনিধি: জঙ্গিবাদ রুখতে আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করার লক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও মেধা যাচাই প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ প্রদীপ কুমার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আজিজুর রহমান।
অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শামীম আহম্মেদ, জঙ্গিবাদ বিরোধী ছাত্র ইউনিটের আহ্বায়ক শাহ মোহাম্মদ রবি। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাগত প্রসুন রাহা। আলোচনা সভা শেষে মেধা যাচাই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।