× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিশু শিক্ষালয়’র উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
শিশু শিক্ষালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ‘বঙ্গবন্ধু শিশু শিক্ষালয়’র উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার সকালে শহরের ব্যাপারী পাড়ায় এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ স্কুলের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা সিটি, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেনসহ অন্যান্যরা।

স্কুলের উদ্বোধন শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আগত শিক্ষার্থীদের পাঠদান করান। এখন থেকে প্রতিনিধি সকাল ও বিকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হবে বলে জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..