× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে গণপিটুনীতে গরু চোর নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ জুলাই’২০১৭ :  ঝিনাইদহের কোটচাঁদপুরে গরু চুরি করতে যেয়ে গণপিটুনীতে ফারুক (৪২) নামের এক চোরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার বড়বামদা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে গেলে সে নিহত হয়।

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ভোর ৩ টার দিকে বড় বামনদা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে ফারুক গরু চুরি করতে যায়। সে সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী এসে তাকে ধরে ফেলে। পরে গণপিটুনী দিলে সে আহত হয়। তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর ৬ টার দিকে সে মারা যায়।

তার মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..