ঝিনাইদহ প্রতিনিধি॥২৩সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদপুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃণমুল থিয়েটারের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি ফর এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সেডা)।
সেডার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তার হোসেন সামীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। উদ্বোধক ছিলেন পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, হাটগোপালপুর ক্যাম্প ইনচার্জ এস আই তারিফুল ইনচার্জ, বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: এস এ জি মিল্টন। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন তৃণমুল থিয়েটারের পরিচালক শাহরিয়ার পারভেজ সুমন পরিচালনা করেন হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার ঘোষ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২২০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাণ করা হয়।