ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে শৈলকুপা আওয়ামীলীগ নেতা ও উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার মোল্লাসহ তার পরিবারের ৪ সদস্য রয়েছে।

এই নিয়ে শৈলকুপায় ৩০ জন করোনায় আক্রান্ত হলেন। এ খবর নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ৪ জন। আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৬৩ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।