× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু

ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
আন্তর্জাতিক অহিংস দিবস

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ‘সংঘাত নয়, সম্প্রীতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামের একটি সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শান্তি পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর আঞ্চলিক এ্যামবাসেডর পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু, জাতীয় পার্টির প্রতিনিধি শামীম আজাদ সোনা, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ মাহমুদুল হাসানস অন্যান্যরা।

এসময় বক্তারা, দেশ তথা সারা বিশ্বে শান্তি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহমর্মিতা ও সহবস্থানে থেকে কাজ করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..