× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ যাবিপ্রবি’র অনুষদ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে দ্রুত বাস্তবায়ন ও ক্যাম্পাস চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের ছাত্র লুবান মাহমুদ মিশুক।

এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী সোহাগ তালুকদার, নিত্যানন্দ কুমার, সজীবুল হাসান, সুকান্ত কুন্ডু, সুরাইয়া ইসলাম রুম্পা, মনিকা পারভীন ও সুমিতা খাতুন। এসময় তারা বলেন, ২০১৪ সাল থেকে কলেজটিতে ছাত্র ভর্তির মাধ্যমে শিক্ষাকার্যক্রম শুরু হয়।

বর্তমানে কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভুক্ত। এ কলেজে ৬ টি ব্যাচে মোট ৩’শ ৬০ জন অধ্যায়নরত। কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি আন্দোলনের এক পর্যায়ে কর্তৃপক্ষ কলেজটি বন্ধ ঘোষনা করেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে কলেজটি দ্রুত চালু ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..