ঝিনাইদহ মহেশপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের মহেশপুরে মহিলা কলেজ সংলগ্ন ড্রেন থেকে মোহাম্মদ নবী (৫৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদ নবীর মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার জগিহুদা গ্রামের বাসিন্দা ছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, মহেশপুর উপজেলা শহরের পাশেই মহিলা কলেজ সংলগ্ন ড্রেনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের ধরন দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকা- নয়, সড়ক দুর্ঘটনা। হয়তো রাতের কোন একসময় মহেশপুর শহরে বিস্কুট বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ নবী বাই সাইকেল নিয়ে ড্রেনে পড়ে গিয়ে মারা যায়। তবে বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বৃদ্ধের ব্যবহৃত সাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।