আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ কালীগঞ্জে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কালীগঞ্জ পৌরসভার ঢাকালে পাড়ার নুর ইসলামের ছেলে রাব্বি (২৬) ও কালীগঞ্জ উপজেলার বড় ধোপাদি গ্রামের ছামছুল হক পুন্টের ছেলে এমদাদুল হক ইনতা (৪২)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের এস.আই শিহাব উদ্দীন ও দেলোয়ার হোসেন বুধবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি আরও জানান, আটকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটককৃতদের সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




