মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শার উপজেলা সরদার বারিপোতা গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শাথানাধীন বারিপোতা গ্রামের মৃত মুকছেদ আলী মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪০)।
শুক্রবার (৩ মে) রাতে ডিবি জানান শার্শাথানার সরদার বারিপোতা গ্রামে অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


