বৃহস্পতিবার সন্ধ্যায় বারবাজার এলাকায় তালা প্রতিকের নওশের আলীকে দুই হাজার টাকা ও বুধবার সন্ধ্যায় ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে টিউবওয়েল প্রতিকের আবদার রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ভ‚পালী সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ভ‚পালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুই মেম্বার প্রার্থী আচরণবিধি লঙ্গণ করে প্রচারণা করছেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে।