× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে আগুনে ভস্মিভূত দুই দোকান, আহত -২

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল্লার দান ইলেকট্রিক ও মোল্লা ষ্টোর নামের দুই দোকান অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান  ইলেকট্রিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের মুদিখানা দোকান মোল্লা ষ্টোরে । ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই অগ্নিকাণ্ডে আল্লাহর দান ইলেকট্রিকে ক্ষতির পরিমান প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ও মোল্লা ষ্টোরে ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধরনা করা হচ্ছে। এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ও ফায়ার ফাইটার আশিক রেজা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লার দান ইলেকট্রিকে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দুই তলায় পরিবার নিয়ে বসবাস করতেন দোকান মালিকেরা। তারা নিরাপদে আশ্রয় নেন। একে একে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লার দান ইলেকট্রিক পাশের দোকান মোল্লা ষ্টোর আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
আল্লার দান ইলেকট্রিক মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরেই তার বাসা। সকালে গোসল করে এসে তিনি দোকানের সামনে এসে দেখতে পান ধোয়া উড়ছে। এ সময় নিচে এসে দেখেন তার দোকানে আগুন ধরেছে। এরপর ফায়ার  সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।
মোল্লা ষ্টোরের মালিক আব্দুর রশিদ মাখন জানান, পাশেই তার বড় ভাই মাসুদুর রহমানের আল্লাহর দান ইলেকট্রিক দোকানে সকালে আগুন লাগে আগুন আল্লাহর দান ইলেকট্রিক এর পেছনের গোডাউন থেকে তার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এতে তার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে  আসেন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি ব্যবসায়ী নেতা ও সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। প্রথমে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি। এরপর ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আসলে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ  করেছে। প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আশিক রেজা আহত হয়েছেন। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..