× Banner
সর্বশেষ
ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদ-৪ এমপি আনার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
শাস্তির দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেয়। কর্মসূচীতে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইচ চেয়ারম্যন শফিকুজ্জামান রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, এমপি আনার হত্যায় ঘটনায় জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এতে আমরা ধারনা করছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করা হয় কর্মসূচী থেকে।


এ ক্যটাগরির আরো খবর..