× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় স্বামী-ত্রীর গোলযোগের একপর্যায়ে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী পরপারে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
jashore

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামে স্বামী-স্ত্রীর পরিবারিক গোলযোগের একপর্যায়ে স্বামী আবদুস সালাম (৬৫) এর লাঠির আঘাতে স্ত্রী জবেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এবিষয়ে অভিযুক্ত স্বামী আবদুস সালামকে থানা পুলিশ আটক করেছে।

ঘটনা সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আবদুস সালাম মাঠের কৃষিকাজ শেষ করে তার নিজ বসত বাড়িতে ফিরে এলে বড় ছেলেকে গোপনে টাকা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী জবেদা বেগমের সঙ্গে বাগবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে অশীল ভাষা ব্যবহার করে গালী দিতে থাকে। তখন স্বামী তার রাগ চেক দিতে না পেরে বাড়ির মধ্যে থাকা ডুমুর গাছের ডাল দিয়ে স্ত্রীকে আঘাত করে। তখন স্ত্রী স্বামীর লাঠির আঘাত সহ্য করতে না পেরে পরাপারে চলে গেছেন।

ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত ঘটনার নিশ্চিত করে বলেন, পরিবারের কলহের জেরে ধরে লাঠি দিয়ে স্ত্রী জবেদা বেগমকে আঘাত করেন তার স্বামী। লাঠির আঘাতের কিছুক্ষণ পরে তার স্ত্রী মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী আব্দুস সালামকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় এ বিষয়ে মামলার কার্যক্রম চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..