× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতায় থানার ওসি নুর মোহাম্মদ

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ওসি নুর মোহাম্মদ

‎‎যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম এল) মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে রবিবার (১০ আগস্ট) সকাল ১১টার সময় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক বিষয়ের উপর মতামতের আয়োজন করেন থানা প্রশাসনের অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী। ‎

এসময় তিনি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা তোমাদের পাশে আছে। তোমাদের মনোযোগ সহকারে লেখাপাড়া করতে হবে। তোমাদের সামনের আসছে অগ্রগামী সুন্দর ভবিষ্যৎ। প্রতিটা শিক্ষার্থী প্রাপ্ত বয়সের আগে বা নিজের পায়ে না দাড়ানো পর্যন্ত বাল্যবিবাহ থেকে বিরত থাকবে। তোমাদের চলার পথে কোন অসাধু ব্যক্তিদের দ্বারা ইভটিজিং ও কিশোর গ্যাং এর শিকার হলে সেই কর্মকান্ড প্রতিরোধ করতে আমি ও আমার টিম সর্বদা তোমাদের পাশে থাকবে। তোমরা সর্বদা মনে রাখবে তোমাদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর সোনার বাংলা। আর সেই সোনার বাংলাকে বিশ্বের দরবারে উপস্থাপনের তোমাকেই সর্বপ্রথম ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

‎এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম এল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..