× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঝিকরগাছায় গনপিটুনিতে ৩ ডাকাত নিহত

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০১৬

যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ‘গণপিটুনিতে’ তিন ডাকাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, রাত পৌনে ২টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে একদল ডাকাত ডাকাতি করতে যায়। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে কয়েকজন খাল পার হয়ে পালিয়ে যায়। কিন্তু তিনজন খাল পার হতে না পারায় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে।

ওসি আরো জানান, নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

গত সোমবার ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় পুলিশের একটি দল অভিযানে যায়। সেখানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুল গুরুতর আহত হন। তিনি এখনো যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল থেকেই কৃষ্ণনগরে বেশ কয়েকটি অভিযান চালায়। এর মধ্যেই গণপিটুনির ঘটনা ঘটল।


এ ক্যটাগরির আরো খবর..