× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝালকাঠির মাধ্যমিকের ফলাফল বিপর্যয়

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির দুই সরকারি স্কুলে মাধ্যমিকের ফলাফল বিপর্যয় ঘটেছে। পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই স্কুলেই পাশের হার কমে গেছে। এরমধ্যে হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে পাশের হার একটু বেশিই কমে গেছে।

স্কুল সূত্রে জানাগেছে, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষায় অংশ নেয় ২১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পায় ৪৭ জন। ৬ জন অকৃতকার্য্য (ফেল) হওয়ায় তাদের পাশের হার হয় ৯৭ দশমিক ৬৫। এরচে খারাপ সংবাদ হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের জন্য। তাদের মোট ২৬২ জন পরীক্ষায় অংশ নেয়। অকৃতকার্য (ফেল) হয় ২৫ জন ছাত্রী। ৩১ জন জিপিএ-৫ পায়। আর তাদের পাশের হার দাড়ায় ৮৯ দশমিক ৯৫।

এদিকে শহরের বেসরকারি স্কুলগুলোতেও পরীক্ষায় চরম ফলাফল বিপর্যয় দেখা গেছে। শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৯৫ শিক্ষার্থীর মধ্যে ফেল করে ৮৯ জন। তাদের একটিও জিপিএ-৫ নেই।

অপরদিকে পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৫৪ দশমিক ৩৬। তাদেরও একটিও জিপিএ-৫ নেই। ফেল করেছে পরীক্ষায় অংশ নেয়া অর্ধেকেও বেশি শিক্ষার্থী। অন্যদিকে মাধ্যমিকের এ ফলাফল বিপর্যয়ে শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও প্রায় একই অবস্থা দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..