× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে বর্নাঢ্য আনুষ্ঠানিকতায় বই উৎসব

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

ঝালকাঠি প্রতিনিধিঃ- বর্নাঢ্য আনুষ্ঠানিকতায় ঝালকাঠিতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বই উৎসব উপলক্ষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানমালাও। নতুন বইয়ের নতুন গন্ধে শিক্ষার্থীরা বাঁধভাঙা উল্লাসে ফেঁটে পড়ে। জেলায় ১ হাজার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ লক্ষ ৫২০ জন শিক্ষার্থী ১৬ লাখ ১৭ হাজার ৬২৮ খান নতুন বই পাবে। বই উৎসবে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এক সময় সকল শিক্ষার্থীদের বই দিতে না পারায় অনেককে স্কুলে স্থান দেয়া হত না। কিন্তু শেখ হাসিনার সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীকে নতুন বইয়ের সাথে উপবৃত্তি দিয়ে দেশে শিক্ষার হার বাড়িয়েছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষার্থীদের আর্ন্তজাতিক মানের শিক্ষা ব্যবস্থায় গড়ে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..