× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

সালথা প্রতিনিধি

সালথার জয়ঝাপ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০২২
সালথার জয়ঝাপ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ঢাকা রাজউক এর পরিচালক (এসেট ও ভূমি-১) ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, এলিভেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান তালুকদার, তরুন সমাজ সেবক ইব্রাহিম মৃধা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ কুদ্দুছ খান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামিম তালুকদার, সদস্য শওকত হোসেন মুকুল, সমাজ সেবক মানিক মাতুব্বর, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন তালুকদার, সমাজ সেবক সায়েম মিয়া টিটন, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক আবু নাসের হুসাইন, যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ, সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ ও মনির মোল্যা সহ আরো অনেকে।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার তালুকদার।

ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..