জ্যাক শিরাকের মৃত্যু শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি ঢাকাস্থ ফ্রান্সের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।
স্বাক্ষরকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ফ্রান্স-সহ সারা বিশ্বের অপূরণীয় ক্ষতি হলো।

পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শোকসন্তপ্ত পরিবার এবং ফ্রান্সের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।