মৃত্যু হল এশিয়ার প্রবীণতম শিম্পাঞ্জি রীতার

সাধারণত গড়ে একজন শিম্পাঞ্জি বাঁচে প্রায় ৫০ বছর। দিল্লির চিড়িয়াখানায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি রীতা ৫৯ বছর বয়সে।

গতকাল মঙ্গলবার বয়সজনিত কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি। বয়স হয়েছিল অনেকটাই। শরীরের নানা সমস্যার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। দিল্লির চিড়িয়াখানাতে সে মারা গিয়েছে বলে জানিয়েছে সেখানকার কতৃপক্ষ।

দিল্লি চিড়িয়াখানার এক কর্মকর্তা জানিয়েছেন রীতার বয়স হয়েছিল ৫৯ বছর। জুলাই মাসের শেষের দিক থেকেই শরীর আরও খারাপ হতে শুরু করে। ঠিকমত খাওয়াদাওয়া করাও বন্ধ করে দিয়েছিল সে৷ যে কারণেই শরীর আরও ভাঙতে শুরু করেছিল তার। ২৭ জুলাই থেকে শুধু রস, নারকেলের জল ও দুধ খাচ্ছিল। দুধে বাদাম ও আখরোট মিশিয়েও দেওয়া হচ্ছিল তাকে। তার পরেও সব চেষ্টা ব্যার্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল রীতা।

লিমকা বুক অফ রেকর্ডস অনুসারে, আমস্টারডাম চিড়িয়াখানায় ১৯৬০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করে রীতা। ১৯৯০ সালে দিল্লি চিড়িয়াখানায় অধিগ্রহণ করে তাকে। রীতাই ছিল ভারতের প্রাচীনতম শিম্পাঞ্জি এবং সম্ভবত এশিয়ারও প্রাচীনতম শিম্পাঞ্জি ছিল এই রীতাই।

একজন শিম্পাঞ্জি গড়ে প্রায় বাঁচে প্রায় ৫০ বছর সেদিক থেকে দেখতে গেলে মৃত্যুর সঙ্গে এক নয়া ইতিহাস গড়ে দিয়ে গেল রীতা।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।