× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার, যশোর 

সিআইডির জালে জ্বীনের বাদশা চক্রের ৩ সদস্য

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
জ্বীনের বাদশা চক্র

জ্বীনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে ভাগ্য ফেরাতে চেয়েছিলেন ভোলার বোরহানউদ্দিনের ফুলগাছিয়া গ্রামের ফখরুল ইসলাম। ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে নতুন ব্যবসাও খুলে বসেছিলেন। কিন্তু প্রতারণা শিকার ব্যক্তির মামলার কারণে শেষ রক্ষা হলো না তার। স্ত্রী সহযোগীসহ সিআইডির জালে ধরা পড়ে কারাগারে ঠাঁই হচ্ছে তার। বুধবার বিকেলে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ  ৩ জুলাই দুপুরে এক ব্রিফিং এ তথ্য জানান সিআইডি যশোরের পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।
গ্রেফতারকৃতরা হলো চক্রের হোতা ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলগাছিয়া গ্রামের আঙ্গুর শিকদারের ছেলে ফখরুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি (৩০) ও সহযোগী  রংপুরের মিঠাপুকুর উপজেলার ভূতবানা গ্রামের আব্দুস সামাদের ছেলে আলিফ মিয়া (২০)।
যশোর শহরের কাঠ ব্যবসায়ী আবুল হোসেন জানান , তিনি পাবনার কিছু ব্যবসায়ীর সাথে ব্যবসা করতেন। এতে তার ৪ লাখ টাকা আটকা পড়ে যায়। ওই টাকা উঠাতে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর একটি বেসরকারি টেলিভিশনে টাকা উদ্ধারের সহায়তার বিজ্ঞাপন দেখে তাদের নাম্বারে ফোন দেন। নির্দেশনা মতে দুই হাজার টাকাও দেন। এরপর ওই মোবাইল থেকে ফোন করে আবুল হোসেনকে পাওনা চার লাখ টাকা উদ্ধারের পাশাপাশি জ্বীনের মাধ্যমে আরও ১৩ কোটি ৭২ লাখ টাকা অর্জনের প্রলোভন দেখান। ওই প্রলোভেনে পড়ায় জিনের বাদশা প্রতারক চক্র তার কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে মোবাইল বন্ধ করে দেয়। যখন বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন, তারপরে আইনের আশ্রয় নেন। সর্বশেষ সিআইডি পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জ্বীনের বাদশা প্রতারক চক্রের হোতা ফখরুল ইসলাম, তার স্ত্রী সহ তিনজনকে গ্রেফতার করেছে।
চক্রের হোতা ফখরুল ইসলাম জানান , কাজকর্ম হারিয়ে বেকার জীবনযাপন করছিলেন। গ্রামে তার চাচাতো ভাইয়েরা জ্বীনের বাদশার নামে প্রতারণা ব্যবসা করে। তাদের সাহায্য নিয়ে জ্বীনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে ভাগ্য ফেরাতে চেয়েছিলেন তিনি। এরপর  প্রতারণা টাকা দিয়ে নিজে ব্যবসাও খুলে বসেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না, তাদের আটক হতে হয়েছে।
সিআইডি যশোরের পুলিশ সুপার জানান, আটকৃতরা স্বর্ণের কলসিতে ১৩ কোটি টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দিয়েছিলো। মামলাটা হাতে আসার পর তারা গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রতারক চক্রকে আটক করতে সক্ষম হয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..