× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

জোট বেধে কাজ করে হিন্দুদের এগিয়ে যাওয়া সম্ভব, ঐক্যের ডাক আরএসএস প্রধানের

admin
হালনাগাদ: বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

শুভানন্দ পুরীঃ  একসঙ্গে জোট বেঁধে কাজ করলে তবেই সমাজে এগিয়ে যাওয়া হিন্দুদের পক্ষে সম্ভব হবে। সিংহ একা থাকলে বন্য কুকুররাও পশুরাজকে ছিঁড়ে ফেলতে পারে। জানালেন আরএসএস প্রধান মোহন ভগবত।

সম্প্রতি শিকাগোয় বিশ্ব হিন্দু কংগ্রেসের অনুষ্ঠানে এই ভাষণ দিয়েই সাড়া ফেলে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। তাঁর কথায়, হিন্দুরা কোনওদিন শাসন করার মানসিকতা দেখায়নি। হিন্দুরা কোনওদিন এক হয়নি। তাদের একতা ছিল না। ফলে হাজার বছর ধরে হিন্দুরা তা ফল ভোগ করছে।

বক্তৃতা করতে গিয়ে ভগবত বলেছেন, অতীতে আরএসএসের কর্মকর্তারা যখন কোনও বিখ্যাত হিন্দু ব্যক্তিত্বের কাছে গিয়ে একতার কথা বলতেন, তখন জবাব আসত, সিংহ কখনও দল বেঁধে ঘোরে না। তবে ঘটনা হল, সিংহ বা জঙ্গলের রাজা বাঘ একা থাকলে বন্য কুকুরের দ্বারা আক্রান্ত হতে পারে। হিন্দু সমাজ কোনওদিনও কাউকে আঘাত করে না। তাই আমরা কীটদেরও না মেরে নিয়ন্ত্রণ করি। বাড়িতে কীটনাশক দিয়ে কীটদের তাড়িয়ে দিই, মারি না। হিন্দুরা কাউকে আঘাত না করলেও নিজেরা জোটবদ্ধ হয়নি। যার ফল ভোগ করতে হয়েছে। বক্তৃতায় বারবারই মোহন ভগবত হিন্দু ঐক্যের কথা বলেছেন।

হিন্দু সংস্থা, হিন্দুত্ববাদীদের এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এই অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু, অভিনেতা অনুপম খের সহ বহু খ্যাতনামা ব্যক্তিত্ব।


এ ক্যটাগরির আরো খবর..