× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

জেলেনস্কি জার্মানিতে পৌঁছেছেন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০২৩
jelenosky

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এক সরকারী সফরে বার্লিনে তার আগমনের ঘোষণা দিয়েছেন। তিনি রোমে পোপ ফ্রান্সিস এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকের পর রোম থেকে জার্মানি আসেন।

জেলেনস্কি টুইটারে বলেন, তিনি ইতোমধ্যেই বার্লিনে পৌঁছেছেন। তিনি সেখানে অস্ত্র, শক্তিশালী গোলাবরুদের প্যাকেজ, বিমান প্রতিরক্ষা, পুনর্গঠন এবং সেইসাথে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা করবেন।

জার্মান সরকার শনিবার ঘোষণা করেছে, ইউক্রেনের জন্য তারা ২.৭ বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এসব প্যাকেজে ৩০টি লেপার্ড-১ ট্যাঙ্ক, সাঁজোয়া যান, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।

জার্মানিতে জেলেনস্কির কার্যসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে, স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে, তিনি সকালে চ্যান্সেলর ওলাফ শলৎস এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার   স্টাইনমায়ারের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী আচেন যেতে পারেন। সেখানে এই বছর ইউরোপীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টার জন্য তাকে ও ইউক্রেনীয় জনগণকে সম্মানসূচক শার্লেমেন পুরস্কারে ভূষিত করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির আচেনের অনুষ্ঠানে যোগ দানের কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..