× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশ মন্ত্রী আজ ২৪ জুলাই, শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরিবেশ মন্ত্রী তাঁর শোকবার্তায় জানান, মিতভাষী ও সুবক্তা মিয়াজ উদ্দিন খান ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাদারীপুরের উন্নয়নে উন্নয়নে মিয়াজ উদ্দিন খানের অবদান মন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান ২৩ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর এক ছেলে কে এম শাখাওয়াত মুন মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হিসেবে কর্মরত।


এ ক্যটাগরির আরো খবর..