× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

জেলহত্যা মামলায় একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

যাবজ্জীবন অর্থই হলো যাবজ্জীবন : প্রধান বিচারপতি বললেন, বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার রায় আমি দিয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলায় কিছু ত্রুটি ছিল। সেগুলো আমি সংশোধন করতে পেরেছি।

আজ রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনকালে এ কথা বলেন প্রধান বিচারপতি।

এস কে সিনহা বলেন, জেলহত্যা মামলায় দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র ছিল, প্রমাণিত হলো। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হলাম। পরিকল্পিতভাবে হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।’

যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘যাবজ্জীবন অর্থই হলো যাবজ্জীবন।’

প্রধান বিচারপতি বলেন, ‘একজন বিচারপতিকে বিচার করতে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমাদের জেল কোড অনেক পুরোনো। এটা নিয়ে ব্রিটিশ আমলে অনেক জগাখিচুড়ি হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে একধরনের বিভ্রান্তি রয়েছে। এটা নিয়ে অপব্যাখ্যাও রয়েছে।’

১৮৬০ সালের দণ্ডবিধির ৫৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দণ্ডের মেয়াদের ভগ্নাংশ হিসাবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর মেয়াদের কারাদণ্ডের সমান বলিয়া গণনা করা হইবে।’

এর আগে প্রধান বিচারপতি কারাগারে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দিদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুন অর রশীদসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..