× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

জুড়ীতে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশনের মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিজিবি ক্যাম্প চত্ত্বররে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বেতন বৈষম্যের প্রতিবাদ ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

সরকারী নতুন বেতন স্কেল ৭ম গ্রেডের সমপরিমান, বর্তমান মূল্যস্ফীতির বিবেচনা করে টি,এ/ডি,এ ও ভাতাদি প্রদান, চাকুরীর নিশ্চয়তা প্রদান, ফারিয়াকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানের দাবীতে কামিনীগঞ্জ বাজারের বিজিবি ক্যাম্প চত্ত্বরে সকাল ১১টায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন কুমার দাস, সম্পাদক মোঃ হুমায়ুন করিব, সাংগঠনিক সম্পাদক মো জাকির হোসেন, রিপন মাহমুদ, মোঃ আলমাকতুন, ইমন আহমদ । এছাড়াও উপস্থিত ছিলেন  জুনায়েদ বিন ওয়াদুদ, বিমলেন্দু দাস, আসুক মিয়া, তানিম আহমদ চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..