× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

জুলাই সনদে স্বাক্ষরের জন্য দুজন ব্যক্তির নাম পাঠানোর অনুরোধ ঐক্যমত্য কমিশনের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ ২০২৫ এর চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে। এ সনদে সকলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কমিশনের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে দু’জন ব্যক্তির নাম পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মোঃ আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজকের আলোচনায় দু’টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। বিভিন্ন মত-পথের ৩৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের কাছে পাঠানো হয়েছে জাতীয় জুলাই সনদ-২০২৫ এর চূড়ান্ত ভাষ্য।

তিনি জানান, সুপারিশের যে সব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সে সকল বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে এবং সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে অধ্যাদেশ জারি ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আগামী রবিবার দুপুর আড়াইটায় পুনরায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন।

এক নজরে জুলাই সনদ Final Version of July Chater 10 September 2025


এ ক্যটাগরির আরো খবর..