× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পিআইডি

জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের স্থাপনা নির্মাণের উদ্যোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের স্থাপনা

জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের স্থাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা ও তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ ঢাকায় বিজয়নগরে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’কে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা এখানে আসতে পারবে এবং তারা এখান থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতা পাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের করাল গ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

শারমীন এস মুরশিদ বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকতে হবে। নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করে তুলতে তাদের পাশে থাকেন।

উপদেষ্টা আরো বলেন, জুলাই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জমিতে জুলাই ফাউন্ডেশন ভবন নির্মিত হবে। যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আমরা ফাউন্ডেশনকে তৈরি করেছি, এ ফাউন্ডেশন সে কাজগুলোকে গুছিয়ে এগিয়ে নিতে পারবে বলে আশা করা যায়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) কামাল আকবর ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্হিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..