× Banner
সর্বশেষ
ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ান হাদি হত্যাকারী পশ্চিমবঙ্গে গ্রেফতার আজ ৯ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে -পার্বত্য মন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের বরিশালে অর্থোপেডিক্স ওটিতে রোগীকে থাপ্পড় মারা অভিযুক্তকে সাময়িক বরখাস্ত প্রকল্পের গুণগতমানে কোনো ধরনের আপস করা হবে না -সড়ক ও সেতু মন্ত্রী ট্রাম্পকে মুক্তিদাতা বললেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি ঈদে চমক দেখাবেন বুবলী এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে বেনাপোলে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
আইডিয়া প্রতিযোগিতা

যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ব্যতিক্রমধর্মী একটি অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা।পাশাপাশি শহীদ ছাত্র আব্দুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা উপস্থাপন করে পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার, বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার এবং তরুণ নেতৃত্বের গুরুত্বসহ নানা বিষয়ে তাদের ভাবনা ও উদ্ভাবনী পরিকল্পনা। দেয়ালে দেয়ালে ফুটে ওঠে গ্রাফিতি—যেখানে ইতিহাস, প্রতিবাদ ও ভবিষ্যতের স্বপ্ন একসূত্রে মিশে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। তিনি বলেন, ৭ জুলাইয়ের গণঅভ্যুত্থান নিছক একটি তারিখ নয়—এটি তরুণদের রক্তে লেখা আমাদের সময়ের প্রতিরোধের ইতিহাস। শহীদ আব্দুল্লাহর আত্মদানের মধ্য দিয়ে যে আলোকবর্তিকা জ্বলে উঠেছিল, আজকের এই আইডিয়া প্রতিযোগিতা সেই আগুনকে চিন্তা ও সম্ভাবনায় রূপান্তর করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসানুল কবির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, সমতা এবং সৃজনশীলতা জাগ্রত করতেই এই আয়োজন। প্রতিযোগিতা শেষে শহীদ আব্দুল্লাহর স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ করা হয়। উদ্যোক্তারা জানান, প্রতিবছর একইভাবে একটি করে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শহীদের স্মৃতি রক্ষার এই প্রয়াস অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..