× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিম্বাবুয়ে স্কোয়াড ঘোষণা

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক : আজ ১১ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে আফ্রিকান দলটি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও বামহাতি সিমার ব্রিয়ান ভিটোরি।

চলমান আফগানিস্তানের বিপক্ষের সিরিজে ইনজুরির কারণে খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে শেন উইলিয়ামসকে। দল থেকে বাদ পরেছেন তিনাশে পানিয়াঙ্গারা ও ক্রেইগ আরভিন। অবশ্য আরভিন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আফগানিস্তানের বিপক্ষে পানিয়াঙ্গারা দলে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি তার।

সিবান্দা ২০১৫ সালের জুলাইয়ের পর থেকে জিম্বাবুয়ে দলের হয়ে খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তার ভালো পারফরম্যান্স এর কারণে তাকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড : এল্টন চিগম্বুরা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিবা, মুজারাবানি, তেন্দাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রিয়ান ভেটোরি।


এ ক্যটাগরির আরো খবর..