× Banner
সর্বশেষ
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত

জিএসপি ফিরে পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দাতাদের সকল শর্ত (১৬টি) পূরণ করা হয়েছে। গত দুবছরে দেশের ৪০০ কারখানায় ট্রেড ইউনিয়ন করা হয়েছে। এখন তাদের (মার্কিন যুক্তরাষ্ট্র) পক্ষ থেকে প্রতিনিধি দল এসে বিষয়গুলো পর্যবেক্ষণ করবে। আশা করছি একটি ইতিবাচক ফল পাওয়া যাবে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইপিজেডে ট্রেন ইউনিয়ন করতে দেয়া হবে না। ইপিজেডে যেসব কারখানা আছে, সেখানে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মাঝে কোনো অসন্তোষ নেই। সেখানে মালিক-শ্রমিকদের মধ্যে যে সংগঠনটি আছে (ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) তারা চমৎকারভাবে কাজ করছে। মাঝে মাঝে বাইরের কিছু শ্রমিকনেতা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তারা অনেক সময় দেশের স্বার্থ বিরোধী কাজও করে। সেজন্য ইপিজেডে কোনো ট্রেড ইউনিয়ন করতে দেয়া হবে না। এর আগে মন্ত্রী বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..