× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

মাদারীপুরের ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় কলেজে আর্থিং লোহার পাইব ও বৈদ্যুৎতিক তার চুরি  করতে এসে মাসুদ রানা(২৮) নামে এক চোর আটক হয়,কলেজের নিরাপত্তায় নিয়জিত পাহারাদারের কাছে।পরে আটককৃত চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ শনিবার(৭ মার্চ) সকালে উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয় কলেজে এ চুরির ঘটনা ঘটে।
কলেজে সূত্রে জানাগেছে,গতকাল শুক্রবার  কলেজ থেকে বৈদ্যুতিক তার ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়।এরপর থেকে কলেজে নিরাপত্তা জোরদার করা হয়।
আজ শনিবার  সকালে অপরিচিত একজন ব্যক্তিকে কলেজের ভিতরে সন্দেহজনভাবে ঘুরতে দেখলে, কলেজের নিরাপত্তার দায়িত্বে নিয়জিত স্টাফ তার গতিবিধি পর্যবেক্ষন করে এবং দেখতে পান কলেজের প্রশাসনিক ভবনের পাশ থেকে কিছু বৈদ্যুতিক আথিং পাইব নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চোরকে হাতেনাতে ধরে ফেলেন।পরে চোরকে পুলিশের কাছে সোপর্দ করে, কলেজ কতৃপক্ষ।
আটককৃত মাসুদ রানা গৌরনদী উপজেলার পশ্চিম সমকশিং গ্রামের আঃ রশিদ হাওলাদারের ছেলে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় মামলা রুজু করে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..