× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ডেস্ক

জি এম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে কড়া জবাব দেব -শামীম হায়দার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
কড়া জবাব

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা সমাজের শত্রু, তারা মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে আমরা কড়া জবাব দেব। বলেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি। সেই সংলাপ টেকসই হবে না।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। আজকে প্রায় ৩৫ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে। বাংলাদেশে যে বড় দলগুলো আছে, তারা কেউ ৩৫ বছর ক্ষমতার বাইরে ছিল না। আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না। আমরা ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবর্তিত হচ্ছি, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমাদের পোড় খাওয়া রাজনীতিবিদ আছে, আমাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আছে, ভোট করা রাজনীতিবিদ আছে। তাদের সবাইকে নিয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব।’

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দীন জসিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..