× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে রুমা পারভীন বিজয়ী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে রুমা পারভীন বিজয়ী হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটা ভোট গ্রহণ চলে।

মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল ও কলেজ, জাহানপুর এস.সি উচ্চ বিদ্যালয়ে এবং কারিতাস ফিডার স্কুলসহ ৩টি কেন্দ্রের ২০টি বুথে ৩ জন প্রিজাইডিং , ২০ জন সহকারী প্রিজাইডিং ও ৪০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বার্হী ম্যাজিষ্ট্রেট নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করেন।

পুলিশ,র‌্যাব, আনসার বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ৩টি কেন্দ্রের ভোটার সংখ্যা ৬ হাজার ৭৫৬ জনের মধ্যে ৩ হাজার ৩২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ১ হাজার ১৩৬ ভোট পেয়ে রুমা পারভীন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ববিতা রানী পেয়েছেন ১০০৯ ভোট।

অপর দুই প্রার্থী সুলতানা রাজিয়া লাভলী পেয়েছেন ৮০৬ ভোট ও মনোয়ারা বেগম সাথী পেয়েছেন ১৯৯ ভোট। নির্বাচনে ৪৯ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে বলে নির্বাচন কর্মকতৃা জানান।

উল্লেখ্য সম্প্রতি জাহানপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসন ১ এর মহিলা সদস্য কোহিনুর বানু ইন্তেকাল করলে আসনটি শুন্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..