× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ধামইরহাটে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে জগদল ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় নওগাঁর বালুডাঙ্গা বনাম বেড়াডাঙ্গা একাদ্বশের ফাইনাল খেলার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. ইলিয়াস আলম।

খেলায় ১ গোলে বেড়াডাঙ্গাকে পরাজিত করে বালুডাঙ্গা একাদ্বশ চ্যাম্পিয়ন হয়।৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও বিজিত দলকে ২০ হাজার টাকা পুরুস্কার হিসেবে তুলে দেন পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ও জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম।

এ সময় প্রবীন ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু, ধামইরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ বাচ্চু, প্রভাষক আব্দুল আলিম, ইউনাইটেড ক্লাবের সভাপতি জোনাস টুডুম সম্পাদক সৈলেন মার্ডি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য ২৯ ডিসেম্বর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ১ন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..