× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

জাল নোট যাচাইয়ে নির্দেশনা মানছে না বাণিজ্যিক ব্যাংক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ব্যাংকিং লেনদেন ও এটিএমে টাকা ঢোকানোর আগে জালনোট সনাক্তকরণ মেশিনের ব্যবহারের নির্দেশনা পালন করছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। এ অবস্থায় ব্যাংকগুলোতে লেনদেনের সময় প্রতিনিয়ত জালনোট পাওয়ার অভিযোগ উঠেছে। তাই বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে নিয়মিত বৈঠকে এ ব্যাপারে সর্তক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সাথে বৈঠকে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জালনোট চক্রের অপতৎরতা রোধে লেনদেন ও এটিএম মেশিনে টাকা ঢোকানোর সময় জালনোট সনাক্তকরণ মেশিনের ব্যবহারের বিষয়েও জোর দেয়া হবে।

সূত্র আরও জানায়, নোট সর্টিং, বাংলাদেশ ব্যাংকে নোট জমা দেয়া ও নেয়া, নোটে তোড়া বাধার নিয়ম-কানুন, জালনোট প্রচলন প্রতিরোধে করণীয়, ব্যাংকের শাখায় গ্রাহকদের জন্য পর্যাপ্ত ধাতব মুদ্রার ব্যবস্থা রাখাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে এ বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজম্যান্ট বিভাগ থেকে একটি মাস্টার সার্কুলার জারি করা হয়। ওই নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে নোট জমা দেয়ার সময় প্রচলনযোগ্য ও অপ্রচলনযোগ্য নোট আলাদাভাবে জমা দিতে হবে। কিন্তু, বেশিরভাগ ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা মানছে না।

সূত্র জানিয়েছে, ব্যাংকগুলো যথাযথভাবে নোট বাছাই না করার কারণে পুনঃপ্রচলনযোগ্য ও অপ্রচলনযোগ্য নোটে তালগোল পাকিয়ে ফেলছে। অনেক ক্ষেত্রেই পুনঃপ্রচলনযোগ্য নোটের সঙ্গে অপ্রচলনযোগ্য নোট মিশিয়ে ফেলছে। আবার প্রচলনযোগ্য নোটের পাশাপাশি ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ, ময়লা ও বাতিল নোটের তোড়া বাঁধার ক্ষেত্রে যথাযথ নিয়ম ফলো করছে না ব্যাংকগুলো। এতে মহা ঝামেলায় পড়তে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নোট পরীক্ষকদের। পাশাপাশি তাদের পুনরায় নোট বাছাই করতে হওয়ায় সময় ও শ্রম দুটোই বেশি বেশি ব্যয় হচ্ছে। এছাড়াও, পর্যাপ্ত পরীক্ষা ছাড়া টাকা গ্রহণের ফলে জাল নোটের বিস্তার বৃদ্ধির সহায়তার অভিযোগ উঠেছে কতিপয় ব্যাংকের বিরুদ্ধে। তাই এ ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে নিয়মিত বৈঠকে সর্তক করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ব্যাংকগুলো নোট সর্টিংয়ের (বাছাই) নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করায় আমাদের নোট এক্সামিনারদের ভোগান্তি ও ঝামেলায় পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্যই মূলত মঙ্গলবারের বৈঠক ডাকা হয়েছে। তিনি জানান, বৈঠকে কম মূল্যমানের বিশেষ করে ২, ৫, ১০ টাকা এবং ১, ২ ও ৫ টাকার কয়েন ব্যাংকের শাখাগুলো যাতে গ্রহণ করে সে বিষয়ে জোর দেওয়া হবে। একই সাথে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জালনোট চক্রের অপতৎরতা রোধে লেনদেন ও এটিএম মেশিনে টাকা ঢোকানোর সময় জালনোট সনাক্তকরণ মেশিনের ব্যবহারের বিষয়ে জোর দেওয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..