× Banner
সর্বশেষ
স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল  শ্যামনগর পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার,আস্থা রাখুন -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু   হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে – অর্থমন্ত্রী জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে – গোলাম পরওয়ার

মাদারীপুর প্রতিনিধি

জাল জালিয়াতি মামলায় খালাস পাওয়া শ্যালক-দুলাভাইয়ের ৭ বছরের কারাদণ্ড

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
জাল জালিয়াতি মামলায় খালাস

মাদারীপুরে জালিয়াতি করেও নিন্ম আদালত থেকে খালাস পাওয়া দুই আসামিকে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে জেলার উচ্চ আদালত। আসামীগন মূল মামলায় খালাস পেলেও বাদীপক্ষ জেলার উচ্চ আদালতে আপীল করে। আপীলের ৪ মাসের মধ্যে এমন রায় দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়েছে আদালত। সুষ্ঠু বিচার পেয়ে সন্তুষ্ট জমির মালিকরা। ন্যায় বিচার হয়েছে বললেন পাবলিক প্রসিকিউটর। তবে রায়ের আগেই সময় প্রার্থনা করে আদালত থেকে স্থান ত্যাগ করায় আটক করা যায় নি আসামীদের। রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী।

উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর পৌরসভার তেতুলতলা এলাকায় স্বরমঙ্গল মৌজার ১০৭১ দাগে সেলিম শেখ এর কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করেন সানোয়ার হোসেন ও সৌদি প্রবাসী সেলিম শরীফ। ২০১৫ সালে জমিটি ক্রয়ের পর গাছ রোপণ করলেই বাধে বিপত্তি। ফের জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন সেলিম শেখের কাছে জমি বিক্রেতা গৌতম ভট্টাচার্য খুদু। বোন জামাই আবুল কালাম আজাদ এর নামে জাল দলিল তৈরি করে জোরপূর্বক দখলে নেন বিক্রয়কৃত জমি। কেটে ফেলা হয় জমিতে রোপণ করা বিভিন্ন গাছপালা। জমি ফেরত পেতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এ ৫ জনকে আসামি করে ২০২৪ সালের ২৮ এপ্রিল সানোয়ার হোসেন বাদি হয়ে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তবে ২০২৫ সালের ৩১ আগস্ট সকল আসামিদেরকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস প্রদান করেন বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন। এই আদেশের বিরুদ্ধে একই বছরের ৫ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন বাদি পক্ষের আইনজীবী রেজাউল করিম রেজা। বিষয়টি আমলে নিয়ে ৪ মাসের মধ্যে পুনরায় বিচারিক কার্যক্রম শেষ করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত। জাল দলিল ও জালিয়াতির অপরাধে আবুল কালাম আজাদ ও তার শ্যালক গৌতম ভট্টাচার্য খুদুকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ। এই রায়ে দখলদারদের হয়রানির অবসান ঘটায় সন্তুষ্ট বাদিপক্ষ এবং তাদের আইনজীবী। সরকারিভাবে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জমি মালিকরা।

দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে সর্বোচ্চ এই রায়টি আদালতে এক অনন্য দৃষ্টান্ত গড়েছে বলে মনে করেন আইনজীবীসহ ভুক্তভোগীরা। একইভাবে প্রতিটি জমিজমা সংক্রান্ত মামলা গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তি করবে আদালত, এমনটাই দাবি আদালতে দারস্থ হওয়া ভুক্তভোগীদের।


এ ক্যটাগরির আরো খবর..