× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

জার্মানির সবচেয়ে বড় হুমকি ইসলামের নামে সন্ত্রাসবাদ

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ  জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি ইসলামের নামে সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। স্থানীয় সময় শুক্রবার দেশবাসীর উদ্দেশে নতুন বছর উপলক্ষে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন মেরকেল।

বক্তৃতায় বছরের শেষ দিকে বার্লিনে তিউনিসীয় এক অভিবাসনপ্রত্যাশীর ট্রাক হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মেরকেল। তিনি বলেন, ‘মানবিকতার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’

‘২০১৬ সাল ছিল কঠিন পরীক্ষার বছর। তবে জার্মানি এ পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে এসেছে।’

নববর্ষের ভাষণে মেরকেল বলেন, “আমাদের জীবন এবং কাজের প্রশ্নে আমরা সন্ত্রাসীদের বলতে চাই, ‘তোমরা ঘৃণ্য হত্যাকারী, কিন্তু আমরা কীভাবে বাঁচব এবং কীভাবে বাঁচতে চাই, তা ঠিক করার অধিকার তোমাদের নেই। আমরা স্বাধীন, সহানুভূতিশীল ও মুক্ত।’”

মেরকেলের নতুন বছরের ভাষণের দুই সপ্তাহ আগেই জার্মানির বার্লিনে বড়দিনের বাজারে আনিস আমরি নামের তিউনিসীয় এক অভিবাসনপ্রত্যাশী ট্রাক উঠিয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল দেশটিতে ভয়াবহতম সন্ত্রাসী হামলা। এ হামলায় ১২ জন প্রাণ হারান।

এর আগে চলতি বছরেই অভিবাসনপ্রত্যাশী একজন আফগান কিশোর উর্জবার্গে একটি ট্রেনে কুঠার হামলা চালিয়ে পাঁচজনকে জখম করে। এর আগে আনসবাচ শহরে আরেক অভিবাসনপ্রত্যাশী সিরিয়ান যুবক একটি পানশালায় হামলা চালিয়ে ১৫ জনকে জখম করেছিল।

অভিবাসনপ্রত্যাশীদের এই হামলাগুলো মেরকেলের অভিবাসীদের সহায়তার কর্মসূচিকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। বিদায়ী বছরে ১০ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করেছিল জার্মানি।


এ ক্যটাগরির আরো খবর..