জার্মানি-ফ্রান্সের সঙ্গে আজ নিরাপত্তা চুক্তি সই করবে ইউক্রেন

জার্মানি-ফ্রান্সের সঙ্গে আজ নিরাপত্তা চুক্তি সই করবে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শুক্রবার জার্মানি ও ফ্রান্সের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করবেন। ইউক্রেনে রুশ আগ্রাসন তৃতীয় বছরে পদার্পণের সপ্তাহখানেক আগে ইউরোপীয় ইউনিয়নের দুটি বৃহত্তম দেশ সফর করছেন জেলেনস্কি। চুক্তি সইয়ের জন্য জেলেনস্কি আজ বার্লিন ও প্যারিস সফর করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এই চুক্তি সই করবেন জেলেনস্কি। গোলাবারুদের ঘাটতিসহ নতুন করে রুশ হামলার জেরে ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন কিয়েভের সেনারা।

উল্লেখ্য, যুক্তরাজ্য ও ইউক্রেন গত মাসে (জানুয়ারি) একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সই করে। অন্যান্য দেশের সঙ্গেও নিরাপত্তা চুক্তি সই করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কিয়েভ। এ ধরনের নিরাপত্তা চুক্তিতে আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় আজ সন্ধ্যায় এলিসি প্রাসাদে একটি নিরাপত্তা চুক্তি সইয়ের পরিকল্পনা করেছেন মাখোঁ ও জেলেনস্কি। জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের প্রতি বার্লিনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি ও সমর্থনের বিষয়ে আজ জেলেনস্কি ও শলৎজ একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সই করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।