× Banner
সর্বশেষ
সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক

জার্মান কাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রেইবার্গ-লিপজিগ, ফ্র্যাংকফুর্ট-স্টুটগার্ট

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
jerman cup

জার্মান কাপের সেমিফাইনালে ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরবি লিপজিগ গত মৌসুমের ফাইনালিস্ট ফ্রেইবার্গ সফরে যাবে। দ্বিতীয় সেমিফাইনালে স্টুটগার্ট আতিথ্য দিবে এইনট্র্যাখট ফ্রাংকফুর্টকে।

২০২২ সালে ফ্রেইবার্গের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে পেনাল্টিতে জয়ী হয়েছিল লিপজিগ। লিপজিগের জন্য এটাই বড় কোন শিরোপা জয়ের ঘটনা ছিল। ফ্রেইবার্গ প্রথমবারের মত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের বিস্ময়কর জয়ের মাধ্যমে ফ্রেইবার্গ শেষ চার নিশ্চিত করে। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারের টিকেট পায় লিপজিগ। এনিয়ে টানা পঞ্চম মৌসুমের মধ্যে চারবারই জার্মান কাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো লিপজিগ।

তিনবারের চ্যাম্পিয়ন স্টুটগার্ট ১৯৯৭ সালে সর্বশেষ জার্মান কাপের শিরোপা জয় করেছিল। একমাত্র সেমিফাইনালিস্ট হিসেবে স্টুটগার্ট বুন্দেসলিগা টেবিলের শীর্ষ অবস্থানগুলোর মধ্য  থেকে বাইরে রয়েছে। বর্তমান ইউরোপা লিগ বিজয়ী ফ্রাংকফুর্ট পাঁচবার জার্মান কাপের শিরোপা জয় করেছে। এর মধ্যে সর্বশেষ শিরোপা এসেছে ২০১৮ সালে। আগামী ২ ও ৩ মে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৩ জুন বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল। সর্বোচ্চ ২০টি কাপ শিরোপা জয় করেছে বায়ার্ন। এরপরই ওয়ার্ডার ব্রেমেন পেয়েছে ছয়টি শিরোপা, শালকে ডর্টমুন্ড ও ফ্রাংকফুর্ট জয় করেছে পাঁচটি করে শিরোপা।


এ ক্যটাগরির আরো খবর..