× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে লাখ লাখ লোকের জনসমাগম

ACP
হালনাগাদ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে লাখ লাখ লোকের জনসমাগম দেখা গেছে।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। ভোর থেকেই সমাবেশস্থলে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

মূল সমাবেশ শুরুর আগে চলছে হামদ, নাত ও ইসলামী সংগীত। জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন সংস্কৃতি বিভাগের সদস্যরা এসব সংগীত পরিবেশন করছেন।

সাইমুম, মহানগরী, রাজধানী শিল্পগোষ্ঠীসহ সাইফুল্লাহ মানসুর, মশিউর রহমান, রোকনুজ্জামান, ওবায়দুল্লাহ তারেকের মতো শিল্পীরা এতে উপস্থিত রয়েছেন।

দলটির সংস্কৃতি বিভাগের সদস্য আহসান হাবীব খান বলেন, আমাদের মূল সমাবেশ শুরু হবে দুপুর ২ টায়। এর আগেই আমরা আগত অতিথিদের জন্য এমন আয়োজন করেছি।


এ ক্যটাগরির আরো খবর..