× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

admin
হালনাগাদ: সোমবার, ৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে এ কর্মবিরতি পালিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, সমিতির সাবেক সভাপতি কবির হোসেন, আরেক সাবেক সভাপতি সৈয়দ শামসুল আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার, ক্যামিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আখতারুল ইসলামসহ অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ফরিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীসহ আমরা সবাই ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। বড় ধরনের আঘাত থেকে ড. জাফর ইকবাল রক্ষা পাওয়ায় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। এই কমিটিকে অতি দ্রুত তদন্তের ফলাফল দিতে বলব।

শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান বলেন, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। এ ধরনের হামলা মুক্তচিন্তা চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমরা এ ঘটনার মূল হোতাদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে মৌন মিছিল বের করে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়। হামলার পরপরই ফয়জুর নামে ওই তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ ঘটনায় ফয়জুরের মামা-চাচা ও বাবা-মাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সন্ত্রাস দমন আইনের একটি মামলা করে।

অন্যদিকে হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে ছয়টি আঘাত আছে। তবে তিনি শঙ্কামুক্ত।


এ ক্যটাগরির আরো খবর..