জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই ২০২২ শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

শিনজো আবের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আগামী ৯ জুলাই শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।