× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
japanees pm

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওয়াকাইয়ামায় বক্তব্য দেয়ার ঘটনাস্থলের কাছাকাছি ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হলে তিনি নিরাপদ ও অক্ষত আছেন।

ওয়াকাইয়ামা বন্দরে শনিবার তার বক্তব্যের প্রাক্কালে  বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

কিয়োদো বার্তা সংস্থাসহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফুমিও কিশিদার বক্তব্যস্থলের কাছাকাছি এক ব্যক্তি পাইপ জাতীয় কিছু ছুঁড়ে মারে বলে ধারনা করা হয়। তবে এতে কেউ আহত কিংবা ক্ষতি হওয়ারও কোন খবর পাওয়া যায়নি।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ওয়াকাইয়ামা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যম এ কথা  জানিয়েছে। এনএইচকে আরো বলেছে,‘ঘটনাস্থলে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। কিছু একটা ছোঁড়া হয়েছে আর তা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। স্থানীয় পুলিশ কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকান্ডের পর জাপানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..