× Banner
সর্বশেষ
আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

জাপান যেতে অর্থ না দেয়ার পরামর্শ মন্ত্রণালয়ের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

    সরকারিভাবে যারা জাপানে যেতে ইচ্ছুক তাদের কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশটিতে যাবার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ধারিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্তরাই শুধু জাপানে যেতে পারবেন।

    মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত টিটিসি থেকে সফলভাবে জাপানি ভাষা শিক্ষা কোর্স শেষ করে জাপান যেতে পারবেন। তবে, কোর্স শেষ করার পর আইএম জাপান এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সম্পূর্ণ বিনা খরচে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে প্রশিক্ষণার্থীরা জাপান যাবে।

    যারা যেতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগত্যা এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স সর্বনিম্ন ২০, সর্বোচ্চ ২৮ বছর হবে। উচ্চতা পুরুষ কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। প্রশিক্ষণার্থীকে অবশ্যই শারীরিক ফিটনেস থাকতে হবে। সরকারিভাবে যে প্রশিক্ষণ দেয়া হবে সেটির জন্য প্রশিক্ষণার্থীকে ১ হাজার টাকা কোর্স ফি দিতে হবে।

    এছাড়া মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি বা বাইরের কারো কাছে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে মন্ত্রণালয় থেকে সতর্ক করা হচ্ছে।

    উল্লেখ্য, ৩২টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স চলছে। জাপান ২০২৫ সালের মধ্যে ১৪টি সেক্টরে বাংলাদেশ-সহ ৯টি দেশ থেকে ৩ লাখ ৪০ হাজার জনবল নিয়োগ দেবে। পিআইডি


এ ক্যটাগরির আরো খবর..